এই দশকে রানে সবার ওপরে বাবর, রয়েছে লিটনও

ছবি: সংগৃহীত।

সিলেট টেস্টে বাংলাদেশের বিপেক্ষে দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৩১তম টেস্ট অর্ধশতক তুলে নিয়েছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। এর মধ্যে দিয়ে চলতি দশকের সর্বোচ্চ রানসংগ্রাহকের কাতারে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

ইনিংসে ৮৪ বলে ১০টি চারসহ লড়াকু ৬৮ রানের ইনিংস খেলেন বাবর। এর মাধ্যমে এই দশকে (২০২০-২০৬) আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে নাম লেখান এই ব্যাটার।

চলতি দশকে তিন ফরম্যাট মিলিয়ে নিজের ২১২তম আন্তর্জাতিক ম্যাচে এই অর্জনে পৌঁছান বাবর। এ সময় তার ব্যাট থেকে এসেছে ১৭টি সেঞ্চুরি ও ৬৭টি ফিফটি। গড় দাঁড়িয়েছে ৪২ দশমিক ৫৩।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তিনি ১২০ ম্যাচে করেছেন ৮ হাজার ৩০৫ রান। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ১৯৯ ম্যাচে সংগ্রহ করেছেন ৭ হাজার ৭৭৯ রান।

তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছেন সিলেট টেস্টে দুর্দান্ত এক শতক হাঁকানো বাংলাদেশের ব্যাটার লিটন দাস। তিন ফরম্যাট মিলিয়ে চলতি দশকে এই উইকেটকিপার-ব্যাটারের রান ৬ হাজার ৭৬৩ রান।

এছাড়া, এই তালিকার তিন ও চারে রয়েছেন দুই লঙ্কান ব্যাটার– কুশল মেন্ডিস (৭০৪৬ রান) ও পাথুম নিশাঙ্কা (৬৮৭৩ রান)। বিরাট কোহলি আছেন পাঁচে, ৬ হাজার ৭৭১ রান নিয়ে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

১

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

২

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

৩

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

৪

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৫

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৮

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৯

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১২