কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা : তারেক রহমান

ছবি : সংগৃহীত।

কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি।

বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলেও মন্তব্য করেন তারেক রহমান।

তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া সব মামলা ছিল রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।  যারাই বিগত সময় নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সান্ত্বনা দেয়ার ভাষা নেই। আর গুম-খুন ও নানা নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যায়নি।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না। সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখেছি, কিন্তু রাজনেতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাইব। জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহিদদের নামে সড়ক এবং স্থাপনার নামকরণ করা হবে। 

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, কেউ কেউ বিভিন্ন কথা বলে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায়। যারা বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়, তারা যাতে সফল হতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কেননা, গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হলে শহিদদের সঙ্গে জুলুম করা হবে।

উল্লেখ্য, এ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্য ও স্বজনরা। সভায় উপস্থিত স্বজনরা তাদের সঙ্গে হওয়া ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান। মতবিনিময় সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুটি সংগঠন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২