৪৭ বছরে বিএনপি: সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই মূল চ্যালেঞ্জ

ছবি : সংগৃহীত।

সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র আর সামাজিক ন্যায়বিচারকে ভিত্তি করে ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

৪৭ বছরে পা দেওয়া দলটি গত দেড় যুগেরও বেশি সময় পার করেছে রাজনৈতিকভাবে কোনঠাসা অবস্থায়। 

ফ্যাসিবাদের পতনের পর যেন আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, পতিত সরকার যে ধ্বংসস্তূপ রেখে গেছে, তার থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই বিএনপির মূল চ্যালেঞ্জ।

যে উদার ও গণতান্ত্রিক দল হিসেবে অতীতে জনগণের কাছে বিএনপি সমাদৃত হয়েছিল, তা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি তাগিদ দেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার।

বিএনপি মহাসচিব বলছেন, বিভেদের রাজনীতি ভুলে গণমানুষের দল হিসেবে অতীতের মতো সরব অবস্থান নেবে দলটি। দেশের ক্রান্তিলগ্নে প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কখনও ক্ষমতাসীন দল, আবার কখনও দীর্ঘ লড়াই-সংগ্রাম আর নির্যাতন ও নিপীড়নের মুখোমুখি হয়েছে। 

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও নানা চ্যালেঞ্জের মুখে বিএনপি। দলটির মহাসচিব বলছেন, শুধু ক্ষমতায় যাওয়া নয়, দেশের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠাই দলটির অন্যতম লক্ষ্য।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২