মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

বিএনপির প্রার্থী এলিজা জামান/ফাইল ছবি

বিএনপির প্রার্থী এলিজা জামান/ফাইল ছবিত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (মহিলা আসন-২৩) উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী বাছাই পর্বের দিনে মনোনয়নপত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ হিসেবে ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান।মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়ইসি জানায়, আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা না দেওয়ায় এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

 আইনগত প্রক্রিয়া ও আপিল নিস্পত্তির সময়সীমা শেষ হলে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখের পর আনুষ্ঠানিকভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করে।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড

১

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের

২

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৩

স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা: জেপি মরগ্যান

৪

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

৫

সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন

৬

ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর

৭

ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত :তথ্য উপদেষ্টা

৮

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

৯

জেন জি নারীদের পছন্দ কেন মিলেনিয়াল পুরুষ?

১০

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

১১

বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।