সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে

ঈদের ছুটি শেষেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোমদের মতো তারকারা আছেন সেই দুই ম্যাচের দলে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৩ সদস্যের দলে জায়গা হয়নি আলোচিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ নেই।

ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দলে থাকা তিন গোলরক্ষক হলেন মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ ও মাঝমাঠে আছেন সাত জন করে ফুটবলার এবং এই দুই ম্যাচের দলে ফরোয়ার্ড ছয় জন। জায়ান আহমেদ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষরা থাকছেন রক্ষণে। মাঝমাঠে হামজা-শমিত-জামালদের সঙ্গে আছেন কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা। আক্রমণভাগে আছেন ফাহামিদুল ইসলাম, সুমন রেজারা। আজ রাতে দল রওনা দেবে ভিয়েতনামের উদ্দেশ্যে।

বাংলাদেশের চেয়ে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে সিঙ্গাপুর-ভিয়েতনাম। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৮০ নম্বরে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের অবস্থান ১০৮ ও ১৪৮। গত পরশু সাংবাদিকদের শমিত শোম বলেছিলেন, ‘প্রথম ফোকাস হলো ভিয়েতনাম, তারপর নেক্সট ফোকাস হলো সিঙ্গাপুর। এরপর জুন উইন্ডো তারপরে সব সাফ লিডিং করতে। তবে এখন আমরা নিজেদের গর্বের জায়গা থেকে খেলছি। আমরা যদি দ্বিতীয় হতে পারি, সিঙ্গাপুরকে হারাতে পারি, ভিয়েতনামকেও হারাইতে পারি, তারা এশিয়ান কাপে যাচ্ছে। তাই আমরা যদি তাদের হারাতে পারি, সেটা একটা গুড স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য।’

২৬ মার্চ প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হামজা চৌধুরী-শমিতরা খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ।

১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৪ ও ৫। প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের দল

গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন

মিডফিল্ডার : কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত শোম, হামজা চৌধুরী

ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২