বিপিএলে কোন দলের কী নাম, জানালো বিসিবি

ছবি: সংগৃহীত।

এবারের বিপিএলে সব মিলিয়ে পাঁচ দল খেলবে, এই ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলগুলোর নাম ঘোষণা করলো বিসিবি।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বদলের ঘটনা নতুন নয়। বারবার মালিকপক্ষ বদলায়, নামও বদলায়। এ নিয়ে সমালোচনাও করেন কেউ কেউ। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বিপিএলের দলগুলোর নাম ঠিক করে দিয়েছে।

দ্বাদশ বিপিএল হতে যাচ্ছে ৫টি দল নিয়ে। কোন দলের মালিকানায় কারা, তা দুই দিন আগেই জানিয়েছিল বিসিবি। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দলগুলোর নাম।

পাঁচ দলের মধ্যে দুটির নাম অপরিবর্তিত থাকছে—ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন, রংপুর রাইডার্স বসুন্ধরা কিংস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস।

এবারের বিপিএলে দল নেয়ার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছিল বিসিবি। সব ফ্র্যাঞ্চাইজিকে আবেদনের সময়ই দুই কোটি টাকার ব্যাংক ড্রাফট জমা দিতে বলেছিল বিসিবি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি হিসেবেই চূড়ান্ত হওয়ার পাঁচ দিনের মধ্যে ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ কোটি টাকা দিতে হবে। হিসাব অনুযায়ী, যার মেয়াদ থাকার কথা আগামী মঙ্গলবার পর্যন্ত।

এদিকে, ক্রিকেটের প্রতি আগ্রহ, প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা এবং অভিজ্ঞতা দেখে এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বাছাই করেছে বিসিবি। বাছাইকৃত প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে আগামী ৫ বছরের জন্য।

আগামী ১৭ নভেম্বর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হওয়ার কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২