জাতীয় দলে ফেরাতে তামিমের সঙ্গে বিসিবির বৈঠক

তামিম ইকবাল ফের জাতীয় দলে ফিরবেন কীনা এটা জানতেই তামিমের সঙ্গে আজ সিলেটে সভায় বসেছিলেন বিসিবির কর্তারা। ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুও। ফরচুন বরিশালের টিম হোটেলে তামিমের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় দলের নির্বাচকরা।

সেই বৈঠক শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ জানালেন, নির্বাচকদের কাছে কিছুটা সময় চাইছেন তামিম। পরিবারের সঙ্গে আলাপ করে এনিয়ে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তিনি। জাতীয় দলের বাইরে আছেন অনেক দিন ধরেই। ফের ফিরবেন কীনা এনিয়ে তিনি যে স্পষ্ট দ্বিধায় আছেন সেটি স্পষ্ট!

তবে আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা পাঠাতে হবে। এর মধ্যেই অবশ্য তামিম তার মত জানাবেন বলে জানান লিপু।

গাজী আশরাফ লিপু বলেন, ‘দেখুন, আলোচনার সঙ্গে সঙ্গেই ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেবল আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’

তামিম পরিবারের সঙ্গে কথা বলেই তার মতামত জানাবেন। সেই অব্দি সবাইকে অপক্ষো করতে বললেন প্রধান নির্বাচক।

এদিকে সাকিব আল হাসান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকবেন কীনা এনিয়েও প্রশ্নের মুখোমুখি হন লিপুর। বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কীনা এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং।’

বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করতে পারেননি সাকিব। এরপর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার কাংখিত ফল আসেনি। চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। যার ফল এখনো আসেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২