৭-১ গোলে ইকুয়েডরকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

সংগৃহিত ছবি

পেরুর লিমাতে বসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে এরই মধ্যে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। 

লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৭-১ গোলের ম্যাচ হয়েছে দুইটি। যেখানে গ্রুপ ‌‘এ’র দল আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে এবং গ্রুপ ‌‘বি’র দল কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে। 

টুর্নামেন্টে ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে গ্রুপ ‌‘এ’ থেকে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এবং গ্রুপ ‌‌‘বি’ থেকে ব্রাজিল ও কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়ের প্রতিপক্ষ রানার্সআপ কলম্বিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়। এই ম্যাচে আর্জেন্টিনা ফুটসাল দল ইকুয়েডরকে হারায় ৭-১ গোলে।

আলবিসেলেস্তেদের হয়ে উলিসেস সিলগুয়েরো (১৩’), রদ্রিগো আলভারেজ (৫’ও ৩’), বাতিস্তা কাসো (১৭’), ফ্যাব্রিসিও গালভান (১০’), ইভান মন্টেরস (৯’) এবং লুকাস হঞ্জ (৮’) গোলগুলো করেন। ইকুয়েডরের একমাত্র গোলটি আসে জাভিয়ের চিকুইতোর পা থেকে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২