শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব

নবান্ন হচ্ছে হেমন্তের প্রাণ। নবান্ন শব্দের অর্থ “নতুন অন্ন”। নতুন ধান থেকে তৈরি হবে পিঠা পায়েস, ক্ষীরসহ নানা রকম খাবারে মুখরিত হয়ে ওঠে প্রতিটি ঘর। যশোরে পুরোদমে আমন ধান কাটা শুরু হয়েছে। কোথাও কোথাও চলছে ধান মাড়াইয়ের ধুম।  ইতিমধ্যে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের আয়োজন। আর ক’দিন বাদেই নতুন ধান থেকে পাওয়া চালে শুরু হবে নবান্ন উৎসব। সোনালী ফসল ঘরে ওঠার আনন্দে সোনালী হাসি ফুটেছে কৃষক ও কৃষাণীর মুখে। নবান্ন উৎসব বরণ করতে এখন তারা ব্যস্ত সময় পার করছেন।

বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে ,কৃষকের সোনালী স্বপ্ন বাতাসে দুলছে। আবার ধান কাটার কাজ চলছে পুরোদমে। স্বপ্নের ফসল ঘরে তুলতে কৃষক-কৃষাণীরা কোমর বেঁধে কাজ করছেন। এমনই এক দম্পতির সাথে কথা হয়। তারা জানান, নবান্ন উৎসব মানেই হৃদয়ের বন্ধনকে আরও গাঢ় করার উৎসব। পাকা ধানের সোনালী রঙ দেখে মন ভরে গেছে আনন্দে। নতুন আমন ধান ঘরে তোলার আনন্দে কাজ করছেন তারা। এ যেন এক অন্যরকম অনুভূতি।  বিভিন্ন গ্রামের কৃষকরা জানান, নবান্ন উৎসবের আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। নতুন ধানের পায়েশ, পিঠা, পুলি ছাড়াও তৈরি করবেন হরেক রকমের  মজাদার খাবার। নবান্ন উৎসবে মেয়ে-জামাইদের শ্বশুরবাড়িতে আগমন ঘটবে।

নতুন ধানের চাল দিয়ে পরিবারে নবান্ন উৎসব করা হবে। আমন ধান মানেই প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে একসাথে  নবান্ন উৎসব করা। একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। আর ক’দিন পরেই নতুন ধান থেকে মজার মজার খাবার তৈরি করা হবে। নবান্ন উৎসবকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ বইছে।

বর্তমানে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। নতুন ধান থেকে পাওয়া চাল দিয়ে কৃষক পরিবারের সদস্যরো নবান্ন উৎসবের দিন গুনছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২