বিপিএলের পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ আফ্রিদি

ছবি সংগৃহিত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে চুক্তির অর্থ পুরোপুরি না পাওয়ায় বিসিবির কাছে অভিযোগ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। 

বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল করে সহায়তা চেয়েছেন তিনি। তবে এতেও সাড়া না পেলে প্রয়োজন হলে দুই দেশের প্রধানের কাছেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।

এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী ১৯ হাজার ডলার পেয়েছেন আফ্রিদি। পারিশ্রমিকের বিষয়ে বাংলাদেশের এক গণমাধ্যমকে তিনি বলেছেন, আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার।

কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব- এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। 

পাকিস্তানের কিংবদন্তি বলেছেন, টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল, ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে। কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকিট পাঠাননি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। দুই-তিন দিন আগে এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি।  

বিপিএল শেষ হয়েছে প্রায় এক মাস হচ্ছে। কিন্তু এত দিন আফ্রিদি বিষয়টি প্রকাশ করেননি বাংলাদেশ ও বিপিএলের ভাবমূর্তির কথা চিন্তা করে। তিনি বলেছেন, বাংলাদেশ আমার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে আছে। বাংলাদেশের মানুষদের আমি ভালেবাসি। সেখানে গিয়ে সব সময় প্রচুর সমাদর ও ভালোবাসা পেয়েছি। 

চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরির দাবি, আফ্রিদির সঙ্গে তার দুই সপ্তাহ আগে কথা হয়েছে এবং পুরো টাকা শোধ করা হবে। তিনি বলেন, ২১ হাজারের মতো দেয়া হয়েছে, বাকি টাকা পেয়ে যাবেন। উনি তো আর ক্রিকেটার নন, তাই এত তাড়া কীসের! তার পাওনা দেয়া হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১০

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

১১

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

১২