প্রাথমিক শিক্ষকদের সুখবর দিলেন উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘বেতন কমিশন রয়েছে, তারা এটি নির্ধারণ করবে। আমরা আমাদের অবস্থানগুলো সেখানে পৌঁছে দিয়েছি। 

সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলেছি, যেন এটি কার্যকর করা হয়। আশা করতে পারি, এটি বাস্তবায়ন হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘পরীক্ষা রেখে আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি। আমরা তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। আমরা এটি কার্যকর করার চেষ্টা করছিলাম।

তবে শিক্ষকরা পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে আন্দোলন প্রত্যাহার করেছেন। আন্দোলনের কারণে বাচ্চাদের মন খারাপ হয়েছে। কিন্তু এটি পুষিয়ে যাবে, কারণ আমরা তো আবার পরীক্ষাটা নিচ্ছি।’

নতুন বই নিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে।

আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে সব বই আমরা হাতে পেয়ে গেছি।’

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “শিক্ষক হওয়ার আগেই কোর্সটি চালু করা হয়েছে, যা জানুয়ারি থেকে শুরু হবে। 

আমাদের দেশে আগে এই বিষয়টি ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যারা শিক্ষার ব্যাপারে আগ্রহী এবং শিক্ষক হতে চান, তারা ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্সটি করবেন।

এতে তারা পেশাগত ক্ষেত্রে ভালো করবেন এবং আমরা কিছু নিবেদিতপ্রাণ মানুষ পাব, যারা শিক্ষাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। ফলে শিক্ষকতার ক্ষেত্রে তারা ভালো করবেন এবং সামগ্রিকভাবে শিক্ষা খাতে ইতিবাচক ফল পাওয়া যাবে।”

শিক্ষক নিয়োগের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মতো আয়ের দেশ হোক বা আমাদের চেয়ে বেশি আয়ের দেশ, যে দেশই শিক্ষায় ভালো করছে, সেখানে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য প্রাক-যোগ্যতার প্রয়োজন হয়। বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞানের দরকার হয়। অনেক দেশ রয়েছে যেখানে শিক্ষক হওয়ার আগে লাইসেন্স নিতে হয়। 

যেমন : চিকিৎসকদের এমবিবিএস পাসের পর বিএমডিসি থেকে লাইসেন্স নিতে হয়, অন্যথায় তারা প্র্যাকটিস করতে পারেন না। শিক্ষকদের ক্ষেত্রেও অনেক দেশে এ নিয়ম চালু রয়েছে। আমাদের দেশেও অদূর ভবিষ্যতে সেটি চালুর পরিকল্পনা করছি।’

নেপ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর পরিচালনায় ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রামটি চালু হতে যাচ্ছে। দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রোগ্রামটি পাইলটিং ভিত্তিতে চালু হবে।

পিটিআইগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর ও বগুড়া। ১০ মাস মেয়াদি এই প্রোগ্রামটি হবে অনাবাসিক ও বৈকালিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২