বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

ছবি সংগৃহিত।

বিয়ে করেছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। রোববার রাজধানীতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

শাকিলার বরের নাম আরবিন খান সোহান। তিনি বাংলাদেশ বিমানে কর্মরত আছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে শাকিলা পারভীন জানিয়েছেন, রোববার তাদের বিয়ের দিনক্ষণ নির্ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় তাদের।

এ অভিনেত্রী জানান, আরবান খান বাংলাদেশ বিমানে চাকরি করেন। তাদের মধ্যকার ভালো লাগা ছিল। সেখান থেকে বন্ধুত্বের সম্পর্ক হয়। যা দুই পরিবারের সদস্যরা জানতো। আর দুই পরিবারের সদস্যরা রোববার বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলে। ওইদিন এনগেজমেন্টের কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে বিয়ের সিদ্ধান্ত হয় তাদের।

শাকিলা পারভীন বলেন, আমরা আগে থেকে স্থির করেছিলাম যে বিয়ে করতে পারি। এ অবস্থায় হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। তবে পরিবারের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছি। ৮ বছর আগে আরবান খানের সঙ্গে শাকিলার পরিচয়। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এই সম্পর্ককে প্রেম বলতে চান না শাকিলা পারভীন।

তিনি আরো বলেন, ৮ বছর আগে পরিচয় হলেও আমাদের প্রেম ছিল না। ভালো লাগা থেকেই বিয়ে করেছি। আমার কাছে মনে হয়েছে সোহান আমাকে বোঝে। সে আমার অভিনীত কাজগুলো খুব পছন্দ করে। কখনো ভুল করলে তার সমালোচনা করে। পরে আমার কাছে মনে হয়েছে বিয়ে করা যায় তাঁকে। তবে পরিবার থেকেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন শাকিলা পারভীন। পরের বছরই ছোটপর্দায় দেখা যায়। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নামে একটি নাটকে কাজ করেছেন। যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত।

শাকিলা পারভীনকে ‘বিয়ে বাড়ির রং ঢং, ‘নানি বাড়ির স্মৃতি’ ও ‘আজ তামিমের বিয়ে’সহ কয়েকটি নাটকে দেখা গেছে। এছাড়া ‘তোর মন পাড়ায়’, ‘সোনা বন্ধুরে’, ‘ঝাকানাকা’, লাগে না লাগে না ভালো’সহ কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

১১

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

১২