অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন: অন্নু

ছবি: সংগৃহীত।

অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ে অনেক সময় অভিনেতারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমনকি পরিচালক ‘কাট’ বলার পরেও কেউ কেউ চরিত্র থেকে বেরোতে পারেন না বলে মন্তব্য করেছেন অভিনেতা-পরিচালক অন্নু কাপুর। তার এমন বক্তব্য ঘিরে বলিউডে তীব্র আলোচনা শুরু হয়েছে।

সিদ্ধার্থ কান্নানের শোতে অন্নু বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে দর্শকদের যেমন কৌতূহল থাকে, বাস্তব অভিজ্ঞতা অনেক সময় তার চেয়েও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে অন্তরঙ্গ দৃশ্যের সময় পুরুষ অভিনেতারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমনকি পরিচালক ‘কাট’ বলার পরেও কেউ কেউ চরিত্র থেকে বেরোতে পারেন না। এই ধরনের পরিস্থিতিতে কখনও কখনও সহ-অভিনেত্রীরা অস্বস্তিকর অবস্থায় পড়েন ‘

একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘এক অভিনেতা শুটিংয়ের সময় নিজেকে সামলাতে পারেননি এবং ‘কাট’ বলার পরও থামেননি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে অভিনেত্রীকে সেখান থেকে সরে যেতে হয় এবং তিনি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন।’

অন্নু কথায়, ‘কিছু মানুষ এই ধরনের দৃশ্যের সুযোগ নিতে চান’।

নিজের কাজের ধরণ সম্পর্কে অন্নু জানান, তিনি সবসময় এই ধরনের দৃশ্যে পেশাদারিত্ব বজায় রাখেন। যদি কোনও সহ-অভিনেত্রী অস্বস্তি বোধ করেন, তিনি কেবল তার কাছে জানতে চান যে তিনি ঠিক আছেন কি না। এর বাইরে তিনি কোনও কথা বলা পছন্দ করেন না যাতে অভিনেত্রীর অস্বস্তি আরও বেড়ে যায়।

তার মতে, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদারিত্ব এবং পারস্পরিক সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিল্পীর দায়িত্ব হলো সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

অন্নু কাপুরকে শেষ দেখা গেছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির ব্লকবাস্টার ছবি ‘জলি এলএলবি ৩’-তে, যা গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। শোনা যাচ্ছে, শিগগিরই তিনি পঙ্কজ ত্রিপাঠি  ও সৌরভ শুক্লার সঙ্গে প্রিয়দর্শনের একটি কমেডি ড্রামায় স্ক্রিন শেয়ার করবেন। সূত্র: এই সময় ও আজকাল

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই : ডা. জাহেদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূলের বিকল্প উপায় নেই: মির্জা ফখরুল

আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

১০

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

১২