লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য

ছবি : সংগৃহীত।

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছেন। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ ফ্লাইটে লেবাননে যাত্রা করেন তারা।

এ সময় তাদের বিমানবন্দরে বিদায় জানান নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের চিফ অব স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলমসহ নৌ কর্মকর্তারা। 

নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন-১৬ এর অধীনে লেবাননে মোতায়েন নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগদান করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা লেবাননে নিয়োজিত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এর মাধ্যমে সে দেশের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত, লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতায় কাজ করবেন।

২০১০ সাল থেকে লেবাননে ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২