যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

ছবি : সংগৃহীত।

৪৭ তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে মিছিল নিয়ে রওনা দিলে আটকে দেয় পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহিদ মিনার থেকে রওনা দেয়া শিক্ষার্থীদের আটকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এ সময় পরীক্ষার্থীরা বলেন, গত বিসিএসে অংশ নেয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেলেও, তাদের সময় দেয়া হয়েছে ২ মাসেরও কিছু সময় কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে, পরীক্ষার তারিখ পেছানোর কথা বলেন তারা। 

তারা বলেন, দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন আন্দোলনকারীরা। ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যেন কার্যকর উদ্যোগ নেয় সেই দাবি তাদের।

এ সময় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা। তারা আরও বলেন, আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও, নতুন করে স্বৈরাচারী আচরণ করছে পিএসসি চেয়ারম্যান। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২