লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

ছবি : সংগৃহীত।

লিবিয়ার ডিটেনশন সেন্টারে বন্দি ও সেখানে আটকে পড়া ১৭৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ৩০ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসকারী অসুস্থ ও অসহায় ১৪৫ জন বাংলাদেশি রয়েছেন।

বিমানবন্দরে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। লিবিয়াতে থাকাকালীন তাদের অনেকে অপহরণ ও চরম নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটকে থাকা বাকি বাংলাদেশিদেরও দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২