১৪ বছরের বৈভব সূর্যবংশীর যত ব্যাটিং রেকর্ড

ছবি সংগৃহিত

আইপিএলের রঙিন মঞ্চে এক বিস্ময়ের জন্ম দিলেন মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বয়স যখন ১৪ বছর ৩২ দিন, তখনই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব্যাট হাতে তিনি গড়ে তুললেন রূপকথার মতো এক ইনিংস। মাত্র ৩৫ বলে ঝড়ো শতরান করে ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন তিনি—টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে। এখানেই শেষ নয়, আইপিএলের ইতিহাসেও তিনিই এখন সবচেয়ে কম বয়সে অর্ধশতক করা ক্রিকেটার। 

টি-টোয়েন্টি ইতিহাসে কনিষ্ঠ সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসাখিলের দখলে। ২০২২ সালে স্পাগিজা লিগে বুস্ট ডিফেন্ডার্সের হয়ে খেলতে নেমে, কাবুল ঈগলসের বিপক্ষে মাত্র ১৫ বছর ৩৬০ দিন বয়সে তিনি সেই কীর্তি গড়েছিলেন।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এবং ১৭ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন বৈভব। গুজরাটের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনি মাত্র ১৭ বলে ফিফটি করেন, যা চলতি আসরে দ্রুততম। এই ইনিংসের মাধ্যমে তিনি ২০১৯ সালে ১৭ বছর ১৭৫ দিন বয়সে রিয়ান পরাগের করা আগের রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস গড়েন।

তবে এখানেই থেমে থাকেননি বৈভব। ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডও নিজের করে নেন তিনি।

বৈভব আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও করেছেন এই ম্যাচে। তিনি ৩৫ বলে ৭ চার ও ১১ ছক্কায় শতক পূর্ণ করেন। শুধুমাত্র ক্রিস গেইলই তার আগে রয়েছেন—২০১৩ সালে বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে শতক হাঁকিয়েছিলেন গেইল।

অবশেষে প্রসিদ্ধ কৃষ্ণার বলে বোল্ড হওয়ার আগে বৈভব ৩৮ বলে ৭ চার ও ১১ ছয়ের সাহায্যে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে আসে ৭১ বলে ১৬৬ রান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১০

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

১১

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১২