অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপক্ষীয় চুক্তি

ছবি : সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সভায় এসব তথ্য তুলে ধরা হয় বলে জানান তিনি। 

তিনি জানান, আজ পর্যন্ত ২০২৪ সালের ৮ আগস্ট ইন্টেরিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে যেসব কাজ হয়েছে, যেগুলো আইন হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে এবং এর সঙ্গে যেগুলো পলিসি হয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো সাইন হয়েছে—সেটার একটা প্রেজেন্টেশন দেওয়া হয়। সেখানে আমরা দেখছি যে, অধ্যাদেশ জারি হয়েছে ১১৬টি।

এ সময়ের মধ্যে ৬৮টি রেগুলার সাপ্তাহিক কেবিনেট বৈঠক হয়েছে। এই কেবিনেট বৈঠকগুলোতে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫২৬টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪৩৯টি। মানে এটার ইমপ্লিমেন্টেশনের হার ৮৩ শতাংশ।

অধ্যাদেশ প্রক্রিয়াধীন আছে আরো ১৬টি—এর মধ্যে নীতিগতভাবে আরো অধ্যাদেশ জারি হয়েছে মানে অনুমোদন হয়েছে তিনটি। আর নীতিমালা হয়েছে ১৪টি, দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে ১৪টি। আর উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে মোট ৩৪৮টি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

১১

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১২