জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের সমাবেশ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, বিদ্যুতের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে আয়োজিত এ সমাবেশে জোটের নেতারা বলেন, জ্বালানি ও গ্যাস সংকট, বিদ্যুতের বাড়তি বিল এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে যাচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

বক্তারা অভিযোগ করেন, জনগণের এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের নেতারা সরকারের প্রতি জ্বালানি সংকট নিরসন, বিদ্যুতের মূল্য ও বিল সংক্রান্ত সমস্যার সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে যেতে ১ লাখ ডলার ফি দিতে হবে আরও ১২ মাস

১১

দেশের জ্বালানি নিরাপত্তা কেমন, স্থায়ী সমাধান কতো দূর?

১২