কিউবিক আর্ট স্কুলের শিল্প প্রদর্শনী শুরু

কিউবিক আর্ট স্কুলের ষষ্ঠ বার্ষিক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সাফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক চিত্রশিল্পী মো. আব্দুল মোনেম মিল্টন। 

প্রধান অতিথির বক্তব্যে শিল্পী সৈয়দ আবুল বারক আলভী বলেন, শিল্পকলা একটি সর্বজনীন ভাষা, যা একজন মানুষকে সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করে। শিল্পীর সুন্দর চিন্তা-চেতনা ও আবেগ সবার সাথে ভাগাভাগী করার অন্যতম মাধ্যম হলো প্রদর্শনী।

চিত্রশিল্পী মো. আব্দুল মোমেন মিল্টন বলেন, এই প্রদর্শনীর বিশেষ বৈশিষ্ট্য হলো অংশগ্রহণকারীরা সবাই শিশু ও কিশোর শিল্পী, ইতিহাসে দেখা যায়, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে শিশু বা কিশোর বয়সে লাইক নিয়ে খেলা করেনি, প্রদর্শনী আয়োজনের মাধ্যমে শিশুদের আবেগের সাথে সাথে অভিজ্ঞতাও বৃদ্ধি করে।

কিউবিক আর্ট স্কুলের পরিচালক মুজাহিদুল হাসান বলেন, শিশুরা ছবি আঁকার মাধ্যমে প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসতে শেখে। শিল্পকলা শিশুদের মধ্যে যোগাযোগ ও বন্ধনকে সহজতর করতে সাহায্য করতে পারেও বলে জানান তিনি।

646346

প্রদর্শনীতে ৪ থেকে ৩৫ বছর বয়সী ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মে অ্যাক্রিলিক, জল রং, পেন্সিল এবং তেল রং ব্যবহার করেছেন। শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি শেষ হবে ৪ নভেম্বর।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২