কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ (কনফারেন্স অব দ্য পার্টিজ) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে তাঁদের আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

pm-

 
এর আগে আজ সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন, ১২ নভেম্বর, পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এতে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনায় রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১

যেভাবে খোঁজ মিলল চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবার

২

ঢাবি ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত দুই

৩

দেশের চার জেলায় গভীর রাতে বিক্ষোভ-অবরোধ, আগুন ও ভাঙচুরের ঘটনা

৪

চাটমোহরে সার লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা

৫

অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া!

৬

৭ নভেম্বর - কি ঘটেছিলো? কেন ঘটেছিলো? গয়েশ্বর চন্দ্র রায় এর একান্ত সাক্ষাৎকার

৭

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে চারটি আসন

৮

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

৯

আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরন করেই দেশে আনা হবে শেখ হাসিনা কে

১০

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত ২

১১

হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।