লালপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ছবি: সংগৃহীত।

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যাক্তির নাম জামাল উদ্দিন (৬৫) । তারা বাড়ি গোপালপুর পৌরসভার বিজয়পুর মধ্যপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৪০ মিনিটে গোপালপুর রেলগেট বন্ধ থাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন জামাল উদ্দিন। এ সময় আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন জামাল উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি মারা যান। বয়স্ক ব্যক্তি হওয়ায় ট্রেন আসার শব্দ বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।

আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার তাগদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৮টা ৪০ মিনিটে সিল্কসিটি ট্রেন আসার জন্য রেলগেট বন্ধ ছিলো। এ সময় পায়ে হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার লাশ উদ্ধার করে নিয়ে গেছে। আমরা রেলওয়ে পুলিশকে অবগত করেছি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২