লালমনিরহাট সীমান্তে ৫০-৬০ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

ছবি: সংগৃহীত।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৫০ থেকে ৬০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯২৫-এর প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে শ্রীলঙ্কা পাড়া এলাকায় বিএসএফের ৭৮ পদ্মা ক্যাম্পের সদস্যরা ৫০ থেকে ৬০ জন ব্যক্তিকে জড়ো করে। তাদের বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। বর্তমানে সীমান্তের উভয়পাশে বিজিবি ও বিএসএফের টহল দল ও স্থানীয় গ্রামবাসী অবস্থান করছে।

সূত্র আরও জানায়, ভারতের অভ্যন্তরে অবস্থানরত এসব ব্যক্তিকে গভীর রাতে ১০ থেকে ১৫ জনের দলে ভাগ করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হতে পারে।

এদিকে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের বিপরীতে প্রায় ২৯ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় ভুট্টার আবাদ থাকায় অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি তুলনামূলক বেশি।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে এবং যে কোনো ধরনের পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২