ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হয়েছে। তবে এর মধ্যে কোনো পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশ। এরই মধ্যে ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

সোমবার (১৭ আগস্ট) সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প জানান, এর মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়। তিনি বলেন, ইরান চুক্তি করতে চাইলেও যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি প্রয়োজন মনে করে, তাতে তেহরান রাজি নয়।

 

ট্রাম্প আরও বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

 

অন্যদিকে, ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা হলে পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত। ফলে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।